
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শীতল পানির ফোয়ারা ছিটানো হচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গাড়ি থেকে। একই সঙ্গে আন্দোলনকারীদের বিনা মূল্যে সুপেয় পানি সরবরাহ করছে ঢাকা ওয়াসা।
আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, সমাবেশে ঢাকা উত্তর সিটি করপোরেশন স্প্রে ক্যানন দিচ্ছে। বেলা ৩টায় উত্তর সিটি করপোরেশনের দুটি স্প্রে ক্যানন আসে। এর মধ্যে একটি স্প্রে ক্যানন থেকে পানি স্প্রে করা হয়। এ সময় সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

সেখানে ঢাকা ওয়াসার পক্ষে থেকে সুপেয় পানির কয়েকটি ভ্যান রাখা হয়েছে। তৃষ্ণার্ত আন্দোলনকারীদের এসব ভ্যান থেকে ফ্রি পানি পান করতেও দেখা গেছে।
সর্বশেষ খবর অনুযায়ী, আন্দোলনকারীরা যমুনা ছেড়ে এখন শাহবাগ অবরোধ করেছেন। আজ বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শাহবাগ অবরোধ করেন তাঁরা।

এতে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। ফলে শাহবাগ মোড়ের সব কটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
১ ঘণ্টা আগে
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৮ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৯ ঘণ্টা আগে