
নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ৭ ফেব্রুয়ারি (শনিবার) উত্তরাঞ্চলের তিন জেলা (দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী) সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরকালে তিন জেলার নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।
আজ বৃহস্পতিবার দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সফরসূচি অনুযায়ী শনিবার সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা করবেন বিএনপি চেয়ারম্যান। বেলা ১১টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে প্রথমে যাবেন ঠাকুরগাঁওয়ে। সেখানে বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে বেলা ১টায় হেলিকপ্টারে যাবেন নীলফামারী। বেলা ১টা ২০ মিনিটে নীলফামারীর জেলা পৌরসভার বড় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
জনসভা শেষে বেলা ২টায় হেলিকপ্টারে করে যাবেন দিনাজপুরের বিরামপুরে। বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভা শেষ করে হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন। এরপর ঢাকার উদ্দেশে রওনা করবেন তারেক রহমান।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৩ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৭ ঘণ্টা আগে