
বিদেশি ঋণ-সহায়তা এই জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় জামায়াত আমির এসব কথা বলেন। ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে অ্যাগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশ।
শফিকুর রহমান বলেন, ‘বিদেশি ঋণ আর সহায়তা এই জাতিকে স্বনির্ভর হতে দেবে না, কোমর সোজা করে দাঁড়াতে দেবে না।’
‘কৃষি বাঁচলে, দেশ বাঁচবে এটা যেন আমরা ভুলে না যাই’—মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, সমাজে যাঁর যেখানে গুরুত্ব পাওয়া উচিত, তাঁকে ততটুকুই দিতে হবে।
জামায়াত আমির বলেন, ‘কৃষি আমাদের জন্য আল্লাহর অফুরন্ত সম্পদ। কিন্তু আমরা এটিকে ভালোভাবে কাজে লাগাতে পারছি না। আমাদের এক্সপার্ট নেই। আমাদের সম্পদ যেন আমরাই তোলার ব্যবস্থা করতে পারি, তারও কোনো উদ্যোগ নেই।’
‘জ্বালানি ছাড়া আমাদের কোনো চাকা চলবে না’—উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘জ্বালানির একটা অংশ মধ্যপ্রাচ্য থেকে ইমপোর্ট করি। আমাদের নিজেদের সক্ষমতা রয়েছে বিশেষ করে পেট্রল এবং অকটেনের ক্ষেত্রে শতকরা ৫০ ভাগ।’
জামায়াত আমির আরও বলেন, সরকার দেখিয়েছে জ্বালানি মজুত আছে, কিন্তু সাইনবোর্ডে লেখা জ্বালানি নেই। তেল নেই, পরে আবার ধরা পড়ছে। এদিকে জাতিসংঘ থেকে বলা হচ্ছে যদিও যুদ্ধ থামে, তার প্রভাব কয়েক মাস চলবে বিশ্ব অর্থনীতিতে।
অধ্যাদেশ বাতিল ও সংশোধনী নিয়ে সরকারের সমালোচনায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘মতলব হচ্ছে দেশ চলবে আগের কায়দায়। জীবন গেল, পঙ্গু হলো, ক্ষতি হলো দেশের, মায়ের বুক খালি হলো, বহু বোন তার স্বামী হারালো, বাচ্চারা এতিম হলো...এর জবাব কে দেবে? রাজনীতিবিদদেরই এর জবাব দিতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি এ টি এম মাহবুব-ই ইলাহীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম, জ্বালানি বিশেষজ্ঞ গোলাম আরিফ প্রমুখ।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমে এখন পর্যন্ত ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। আজ শনিবার সন্ধ্যায় তিনি এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
গণভোটের সুস্পষ্ট রায় উপেক্ষা করা মানে জনগণের সার্বভৌমত্ব অস্বীকার করা এবং রাষ্ট্রের ওপর জনগণের মালিকানার ধারণাকে ভেঙে দেওয়া—এটি নিছক একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা...
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিঁথি। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
৩ ঘণ্টা আগে
সভায় আগামী মাসে কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সভার মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে সাংগঠনিক কর্মসূচি জোরদার করারও সিদ্ধান্ত গৃহীত হয়।
৫ ঘণ্টা আগে