
জুলাই গণ–অভ্যুত্থানের অভিপ্রায় উপেক্ষা করে ‘গণভোটের রায় বাতিল’ করায় উদ্বেগ জানিয়ে দ্রুত জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, গণভোটের সুস্পষ্ট রায় উপেক্ষা করা মানে জনগণের সার্বভৌমত্ব অস্বীকার করা এবং রাষ্ট্রের ওপর জনগণের মালিকানার ধারণাকে ভেঙে দেওয়া—এটি নিছক একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি জনগণের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।
আজ শনিবার দলের দপ্তর সম্পাদক কামরুল আহসান অপুর পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণভোটে ৭০ শতাংশ মানুষের প্রত্যক্ষ সিদ্ধান্তকে ৫০ শতাংশ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে খারিজ করা শুধু সংখ্যাগরিষ্ঠতার নীতির বিকৃতিই নয়; এটি জনগণের সার্বভৌম ইচ্ছার ওপর সরাসরি আঘাত—যা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রদর্শনের ভিত্তিকাঠামোকেই দুর্বল করে দেয়।
আ স ম রব আরও বলেন, সংসদ জনগণের প্রতিনিধি হতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই তা জনগণের ঊর্ধ্বে নয়, জনগণের বিকল্পও নয়। গণভোটে জনগণের প্রত্যক্ষ রায়ই রাষ্ট্রের মূল ক্ষমতার প্রকাশ; সেই রায়কে সংসদের পরোক্ষ সিদ্ধান্ত দিয়ে বাতিল করা গণতান্ত্রিক নীতির পরিপন্থী।
বিবৃতিতে রব আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেই জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় এসে সেই রায় বাতিল করা রাজনৈতিক অঙ্গীকার, গণতান্ত্রিক আস্থা এবং প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
শহীদের আত্মদান কোনোভাবেই ক্ষমতা দখলের সিঁড়ি নয় উল্লেখ করে প্রথম পতাকা উত্তোলক বলেন, এটি একটি অমোঘ নৈতিক দায়বদ্ধতা—যা রাষ্ট্রের বৈধতাকেই পুনর্মূল্যায়নের সামনে দাঁড় করায়। এই প্রেক্ষাপটে ‘জুলাই সনদ’-এর অভিপ্রায়কে সংবিধানে অন্তর্ভুক্ত করা এখন আর রাজনৈতিক বিকল্প নয়—এটি একটি অনিবার্য ঐতিহাসিক ও সাংবিধানিক দায়িত্ব। সরকারের প্রতি অবিলম্বে এর বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৬ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
৮ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৭ ঘণ্টা আগে