
রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সম্মেলন আগামী ৯ মার্চ। সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হলেও জোরদার তৎপরতা না থাকায় সম্মেলন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। তবে শীর্ষস্থানীয় নেতারা বলছেন, ভালো প্রস্তুতি চলছে। আজ শনিবার বর্ধিত সভায় সব দ্বিধা-ধোঁয়াশা কেটে যাবে।
অবশ্য গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) বলছে. তাদের (রওশন এরশাদ) সম্মেলন করার এখতিয়ার নেই। জি এম কাদেরের নেতৃত্বেই জাপা চলছে। অন্য কে সম্মেলন করল, তা নিয়ে তাদের মাথাব্যথা নেই।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের মৃত্যুর পর থেকে দলে তাঁর স্ত্রী রওশন এরশাদ এবং ভাই জি এম কাদেরের বিরোধ ও টানাপোড়েন চলছিল। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই বিরোধ প্রকট হয়। নির্বাচনে অংশ নেননি রওশন ও তাঁর ছেলে শাদ এরশাদ। নির্বাচনে জাপার ভরাডুবির পর গত ২৮ জানুয়ারি রওশন নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জাপার চেয়ারম্যান পদ থেকে জি এম কাদের ও মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন। এর আগেও রওশন নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছিলেন।
জি এম কাদেরের জাপা থেকে অব্যাহতি দেওয়া নেতারা যোগ দিয়েছেন রওশনের সঙ্গে। রওশনের নেতৃত্বাধীন অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদ সম্মেলনের প্রস্তুতির বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, সম্মেলন বাস্তবায়ন কমিটি পূর্ণাঙ্গ হয়েছে। এখানে কেন্দ্রীয় কমিটিসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা আছেন।
১৮ ফেব্রুয়ারি কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক ও সৈয়দ আবু হোসেন বাবলাকে সহ-আহ্বায়ক করে সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করেন রওশন এরশাদ। প্রস্তুতির বিষয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, ভালো প্রস্তুতি চলছে। যখন যা করার, তা-ই করা হচ্ছে। ২৪ ফেব্রুয়ারি (আজ) বর্ধিত সভায় সব ঠিক হয়ে যাবে।
আজ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বর্ধিত সভা আহ্বান করা হয়েছে। রওশনপন্থী নেতারা বলছেন, বর্ধিত সভায় সারা দেশ থেকে নেতা-কর্মীরা আসবেন। সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, তাঁরা দু-তিনটি সভা করেছেন।
বর্ধিত সভায় কী কী বিষয়ে সিদ্ধান্ত হবে, তা এখনো এই অংশের অনেক নেতা নিশ্চিত নন। বর্ধিত সভায় কাউন্সিলর ঠিক করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় নেতা শেখ রুনা বলেন, ‘মূল নেতারা সবকিছু জানেন। আমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করছেন না।’
৯ মার্চের সম্মেলনে সারা দেশ থেকে পাঁচ হাজার কাউন্সিলর থাকবেন বলে জানান রওশনপন্থী অংশের মুখপাত্র সুনীল শুভ রায়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৬ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৮ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে