
অবৈধভাবে অবস্থানের অভিযোগে মালয়েশিয়ায় আটক বিএনপি নেতা এম এ কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আটকে দিয়েছেন দেশটির উচ্চ আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি কে মুনিআনদির হাইকোর্ট বেঞ্চ অভিবাসন দপ্তরের ফেরত পাঠানোর সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন বলে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে।
কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ও ঢাকা উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুমকে গত শুক্রবার অভিবাসন আইনে আটক করা হয়।
মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুয়ারা রাকায়েত মালয়েশিয়া কাইয়ুমের হয়ে আদালতে লড়ছে। এই সংগঠনের নির্বাহী পরিচালক সেভান দোরাইস্বামি শুনানিতে বলেন, কাইয়ুমের গ্রেপ্তার অবৈধ। কারণ, তিনি জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর স্বীকৃত শরণার্থী। এ-সংক্রান্ত পরিচয়পত্রও তাঁর আছে।
মালয়েশিয়ার অভিবাসন দপ্তর কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা থেকে সরে এসে আদালতের আদেশ পুরোপুরি বাস্তবায়ন করবেন বলে দোরাইস্বামি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বছর তিনেক আগেও আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক অভিবাসনপ্রত্যাশীদের বের করে দেওয়ার কাজটি যেন এবার না হয়।
সেভান দোরাইস্বামি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিপীড়ন থেকে বাঁচতে আশ্রয় নেওয়া শরণার্থীদের সুরক্ষায় সরকার অবশ্যই তার প্রতিশ্রুতি রক্ষা করবে।

সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনাদের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন; জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই।’
৩৪ মিনিট আগে
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সব ক্ষেত্রে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ সোমবার রাজধানীর শাহবাগে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বক্তারা।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১ দিন আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১ দিন আগে