ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের সকল সংকটময় মুহূর্তে তরুণেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে গোষ্ঠীতন্ত্র, সাম্প্রদায়িকতা, দুর্নীতি-বৈষম্যসহ নানাবিধ সমস্যা সংকটে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
আজ শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে রাশেদ খান মেননের ৮১ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর যৌথ আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রাশেদ খান মেনন বলেন, ৫২ থেকে ৭১-এ দেশের প্রতিটি লড়াইয়ে অনন্য অবদান রেখেছেন এ দেশের তরুণ সমাজ। ৮০-র দশকে এরশাদ বিরোধী সংগ্রাম, ৯০-এর গণঅভ্যুত্থানেও তরুণ সমাজ মূল ভূমিকায় ছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত হয়েছিল তরুণদের লড়াইয়ের কারণেই। তাই আজকের যে সমস্যা ও সংকট তা থেকে উত্তরণে তারুণ্যকেই এগিয়ে আসতে হবে।
সারা পৃথিবীতেই তারুণ্যের শক্তির কারণেই লড়াইয়ে বিজয় অর্জিত হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আজকেও ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে পৃথিবীর দেশে দেশে ইসরায়েল ও সাম্রাজ্যবাদী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে তরুণ সমাজ। তারুণ্যের উত্থান ছাড়া অতীতে যেমন কোনো লড়াইয়ে বিজয় অর্জিত হয়নি, ভবিষ্যতেও তারুণ্যের জাগরণ ছাড়া মুক্তি আসবে না।
তারুণ্যকে লড়াইয়ে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে দেশজুড়ে যে গোষ্ঠীতন্ত্র চলছে, সাম্প্রদায়িক মৌলবাদী আগ্রাসন চলছে, সাম্রাজ্যবাদী শক্তি নানাভাবে দেশটাকে গ্রাস করছে, দুর্নীতি-লুটপাটের মাধ্যমে ধনবৈষম্য বেড়ে চলছে তার বিরুদ্ধে তারুণ্যের উত্থান ঘটিয়ে লড়াইকে জোরদার করতে হবে। আমার বিশ্বাস তরুণেরা ঘুরে দাঁড়াবেই।’
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ যুব মৈত্রীর সাধারণ সম্পাদক তাপস দাস, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে