
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘যাঁরা বলেন ‘‘পিআর খায় না মাথায় দেয়’’, তাঁরা পুরোনো বন্দোবস্তকে জারি রাখতে চান। যাঁরা সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির রাজনীতি করতে চান, তাঁরাই পিআরের বিরোধিতা করেন। কিন্তু দেশের মানুষ পুরোনো ব্যবস্থার পরিবর্তন চায়। সাধারণ জনতা পিআর চায়। যাঁরা পিআর বোঝেন না, তাঁরা রাজনীতি থেকে ছিটকে যাবেন।’
আজ বুধবার রাজধানীর আজিমপুরে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, রাষ্ট্র হবে জালেমের বিরুদ্ধে মজলুমকে রক্ষার প্রতিষ্ঠান। দুর্বলের অধিকার রক্ষায় প্রতিষ্ঠান। কিন্তু বিগত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা রাষ্ট্রকে জুলুমের প্রতিষ্ঠান বানিয়ে সাধারণ ও গরিব মানুষের ওপরে অত্যাচার করেছে। জুলাই অভ্যুত্থানের পরে এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে নতুন করে নির্মাণ করার। রাষ্ট্রকে এমনভাবে নির্মাণ করতে হবে, যেন তা মজলুমের পক্ষে দাঁড়ায়, ক্ষুধাতুরের খাবারের ব্যবস্থা করে, বস্ত্রহীনকে বস্ত্র দেয়, আশ্রয়হীনকে আশ্রয় দেয়। সেই রাষ্ট্র নির্মাণ করার জন্য পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে।
আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট চেয়ে ফয়জুল করীম বলেন, ‘আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই, যেখানে কোনো মানুষ ক্ষুধায় কষ্ট পাবে না, কোনো মানুষ খোলা আকাশের নিচে থাকবে না। কেউ জুলুমের শিকার হবে না। কেউ মিথ্যা মামলায় জর্জরিত হবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ইমতেয়াজ আলম, মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ, যুবনেতা ইলিয়াস হাসান, ছাত্রনেতা ইমরান হোসেন নুরসহ মহানগর ও থানার নেতারা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
২০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে