করোনা যেন পিছু ছাড়ছে না। দেড় বছরের বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে আবারও নতুনভাবে আবির্ভূত হচ্ছে মরণব্যাধি এ মহামারি। আজকের পত্রিকায় খবর এসেছে—বিশ্বব্যাপী আবারও করোনার নতুন ভ্যারিয়েন্ট তাণ্ডব শুরু করেছে। একটি ভ্যারিয়েন্ট সহনীয় হতে না হতে ডেলটা প্লাস নামের করোনার আরেকটি নতুন ভ্যারিয়েন্ট ভয় ধরিয়ে দিতে শুরু করেছে সবার মধ্যে। এরই মধ্যে জানা গেছে, বাংলাদেশে করোনায় আক্রান্তদের প্রায় ৯০ শতাংশ ডেলটা ভ্যারিয়েন্টের শিকার।
প্রকাশিত খবরে বলা হয়েছে, এবার ডেলটার পরিবর্তিত রূপ ডেলটা প্লাস বা এওয়াই ৪.২ ভ্যারিয়েন্টটি যুক্তরাজ্যসহ বিশ্বের অন্তত ৩০টি দেশে ছড়িয়ে গেছে। এর সংক্রমণের তীব্রতা ডেলটার চেয়ে ১০-১৫ শতাংশ বেশি। ভারতে ইতিমধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে এই ধরনে। বাংলাদেশে এই মুহূর্তে কোনো ধরনের বিধিনিষেধ না থাকায় এটি যেকোনো সময় আসতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। এ জন্য এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
যুক্তরাজ্যে করোনায় আক্রান্তদের ৬ শতাংশই ডেলটা প্লাস ধরনের বলে জানিয়েছে বিবিসি। দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা ডেলটা প্লাস কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে, তা নিয়ে গবেষণা চালাচ্ছে। এদিকে কেমব্রিজ ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জেনেটিক ইনস্টিটিউটের গবেষণা বলছে, অন্যান্য ধরনের তুলনায় মূল ডেলটা ৬০ শতাংশ বেশি দ্রুত ছড়ায়। তার চেয়েও ১০-১৫ শতাংশ দ্রুত বিস্তার ঘটায় ডেলটা প্লাস।
এটা স্বাভাবিকভাবেই এখন সবার উদ্বেগের বিষয়। কারণ, ভারত থেকে সহজেই তা বাংলাদেশে বিস্তার ঘটতে পারে। তা ছাড়া, এখন সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কখন
কীভাবে তা বাংলাদেশে ছড়াবে, তার কোনো নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞরাও বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল বলছেন।
এখন দেখার বিষয়, করোনার এ নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় বাংলাদেশ কতটুকু প্রস্তুত। কারণ, এর আগেও যতবার করোনার নতুন ভ্যারিয়েন্ট আঘাত হেনেছে, ততবারই বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে পরে। আগে থেকে এর ভয়াবহতা বা একে কার্যকরভাবে মোকাবিলার মতো যথাযথ পরিকল্পনা বা পদক্ষেপ নেওয়া হয়নি। পরে যখন সংক্রমণ বাড়তে থাকে, মানুষ মরতে থাকে, তখন তোড়জোড় শুরু হয়।
দেশে টিকা দেওয়া চলছে, এরই মধ্যে কয়েক কোটি মানুষ দুই ডোজ টিকা দিয়েছেন। আরও টিকা আসছে। এদিক থেকে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে টিকা দিলেই নতুন ভ্যারিয়েন্ট আঘাত করবে না, এটা বলা যাচ্ছে না। কারণ, যুক্তরাজ্যে কমবেশি প্রায় সবাই টিকা নিয়েছেন। তারপরও সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
বাংলাদেশে এখন সবাই করোনা চলে গেছে মনে করে নির্ভার চলাফেরা করছেন, অনেকেই মাস্ক ব্যবহার করেন না, স্বাস্থ্যবিধিও মানেন না। এ ব্যাপারে সবার আরও সতর্ক হওয়া দরকার।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো তাঁদের যুগান্তকারী গবেষণায় দেখিয়েছেন যে ‘দারিদ্র্য বিমোচনের বড় পরিকল্পনা প্রায়ই ব্যর্থ হয়, যখন তা মাঠের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থাকে।’ তাঁরা ‘পুওর ইকোনমিকস’ গ্রন্থে দেখিয়েছেন—দরিদ্র মানুষের আচরণগত...
১২ ঘণ্টা আগে
জাতীয় বাজেট কেবল একটি দেশের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি রাষ্ট্রের উন্নয়ন-দর্শন, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি। কোন খাতকে রাষ্ট্র কতটা গুরুত্ব দিচ্ছে, তার সবচেয়ে স্পষ্ট প্রতিফলন ঘটে বাজেট বরাদ্দের মাধ্যমে।
১২ ঘণ্টা আগে
২০২৬ সালের ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হয় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। তাতে মোট আকার ধরা হয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা ইতিহাসের বৃহত্তম বাজেট। এই বিপুল অঙ্কের বাজেট নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা...
১২ ঘণ্টা আগে
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার পর চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে ত্বরিত এই সিদ্ধান্ত নেওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানানো যেতেই পারে।
১৩ ঘণ্টা আগে