বিজ্ঞান বলে, পানিতে আপনি ভেসে থাকতে পারবেন, ডুবে যেতে পারবেন, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবেন না। দাঁড়াতে হলে পায়ের তলায় মাটি থাকা লাগবে। তাই হয়তো হাঁটুপানিতেদাঁড়ানো যায়; পা মাটিকে স্পর্শ করতে পারে বলে। অভিকর্ষ বলের কারণে আমরা মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারি, হাঁটাচলা করতে পারি, দৌড়াতেও পারি। ঠিক আমাদের মতোই একটা পিলারকে সোজা ও শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হলে এর তলায় ও আশপাশে মাটির প্রয়োজন। যেমনটা প্রয়োজন এখন নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সংযোগ প্রকল্পের সেতুর পিলারগুলোর।
১৫ জুন আজকের পত্রিকায় প্রকাশিত একটি খবর থেকে জানা যায়, ওই সেতুর পিলারের গোড়া থেকে মাটি কেটে নিয়ে বিক্রি করা হচ্ছে ইটভাটায়। শুধু কি তাই? স্থানীয়দের অভিযোগ—রেলসেতুর পিলারের পাশ থেকে মাটি কেটে নেওয়ার পাশাপাশি মাটির নিচে থাকা সিমেন্টের ব্লকও তুলে ফেলা হয়েছে, নষ্ট হয়ে গেছে চলাচলের রাস্তা, পিলার পড়েছে এখন ঝুঁকিতে। মাটি কাটার একটি ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিন্তু কারা তুলছে এই মাটি? জানে না এলাকাবাসী। তবে তারা গণস্বাক্ষর করে জেলা প্রশাসকের কার্যালয়ে দিয়েছিল। তাতে ‘লাভ’ এই হলো যে—মাটি কাটার আপত্তি জানানোয় তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে!
যারা মাটি কেটে নিচ্ছে তারা স্থানীয়দের কাছে একটি কাগজ দেখিয়ে দাবি করেছে যে, মাটি কাটায় তাদের কোনো বাধা নেই, বরং অনুমতি আছে। কিন্তু কে বা কারা দিল তাদের এই অনুমতি? সেতুটি রেলওয়ের হলেও প্রকল্পটির দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। প্রকল্পের নির্মাণকারী সংস্থা চায়না কোম্পানির কাছ থেকে নাকি তারা মাটি কাটার ওয়ার্ক অর্ডার পেয়েছে! রহস্যের শুরু এখানেই।
আলীগঞ্জের এই সেতুটির প্রতিটি পিলারের নিচ থেকে অন্তত ৬ ফুট গভীর খনন করে মাটি কাটা হয়েছে। সেতু প্রকল্পের নির্মাণকারী সংস্থা যে দেশেরই হোক না কেন, এটা তো তাদের খুব ভালো করেই জানার কথা যে, পিলারের নিচে বা আশপাশ থেকে মাটি কেটে নিলে তা সেতুর জন্য ঝুঁকিপূর্ণ। এ কথা বুঝতে নিশ্চয়ই রকেট বিজ্ঞানী হতে হয় না! পিলারের নিচের মাটি তার ভার বহন করে। মাটি সরিয়ে ফেললে ভিত্তি দুর্বল হয়ে যেতে পারে, পিলার কাত হয়ে যেতে পারে বা নিচে বসে যেতে পারে। যদি ভিত্তির ক্ষতি গুরুতর হয়, তাহলে পুরো কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা থাকে।
ওই ব্যক্তিরা আরও দাবি করেছে, এভাবে মাটি কাটা নাকি প্রকল্পটিরই অংশ। অথচ, বাংলাদেশ রেলওয়ে এ ব্যাপারে জানেই না। তাদের প্রকল্পের কাজ সম্পর্কে তারা জানবে না, এ-ও কি হয়? তারা কখনো এমন মাটি কাটার অনুমোদন দেয় না, ওই মাটি কাটা ব্যক্তিদেরও দেয়নি।
এখন এই অনুমতিপত্রটি ভুয়া কি না, তা অতি দ্রুত যাচাই করে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। কোন ক্ষমতার ছত্রচ্ছায়ায় মাটিখেকোরা সাহস পাচ্ছে, সেটাও তো বের করতে হবে।

ভূরাজনৈতিক কৌশলগত বিবেচনায় বাংলাদেশের অবস্থান এমনই একটি আকর্ষণীয় স্থানে যে, সে কারণে এর প্রতি বিশ্বের অনেক বৃহৎ শক্তিরই এখন লোলুপ দৃষ্টি। ভারত মহাসাগরের সঙ্গে সরাসরি যুক্ত এবং প্রশান্ত মহাসাগরের সঙ্গে সহজ নৌসংযুক্তির সুবিধাসম্পন্ন দেশটি যে বঙ্গোপসাগরের মোহনায় নিয়ত মুগ্ধতা ছড়াচ্ছে, সেটিই এখন এ....
১৫ ঘণ্টা আগে
বিশ্ব আবহাওয়া সংস্থা সম্প্রতি একটি গভীর উদ্বেগের কথা জানিয়েছে। এবারের গ্রীষ্মের ‘এল নিনো’ পরিস্থিতি হতে পারে এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ। সার সংকট, মূল্যস্ফীতি এবং জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের কারণে এমনিতেই আমাদের বৈশ্বিক ও দেশীয় খাদ্যব্যবস্থা একধরনের ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
১৬ ঘণ্টা আগে
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো তাঁদের যুগান্তকারী গবেষণায় দেখিয়েছেন যে ‘দারিদ্র্য বিমোচনের বড় পরিকল্পনা প্রায়ই ব্যর্থ হয়, যখন তা মাঠের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থাকে।’ তাঁরা ‘পুওর ইকোনমিকস’ গ্রন্থে দেখিয়েছেন—দরিদ্র মানুষের আচরণগত...
২ দিন আগে
জাতীয় বাজেট কেবল একটি দেশের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি রাষ্ট্রের উন্নয়ন-দর্শন, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি। কোন খাতকে রাষ্ট্র কতটা গুরুত্ব দিচ্ছে, তার সবচেয়ে স্পষ্ট প্রতিফলন ঘটে বাজেট বরাদ্দের মাধ্যমে।
২ দিন আগে