সপ্তদশ শতকের আগে ঢাকাকে রক্ষার জন্য তিনটি জলদুর্গ নির্মিত হয়েছিল। একটি সোনাকান্দা দুর্গ, দ্বিতীয়টি ইদ্রাকপুর দুর্গ আর তৃতীয়টি ছবির হাজিগঞ্জ দুর্গ। নারায়ণগঞ্জের হাজিগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে স্থাপিত দুর্গটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। ধারণা করা হয়, সুবাদার ইসলাম খান ঢাকায় মোগল রাজধানী স্থাপনের পরপর নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য দুর্গটি নির্মিত হয়। নির্মাণকালে হাজিগঞ্জ দুর্গটি শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে ছিল। তবে এখন নদী বেশ খানিকটা পূর্ব দিকে সরে গেছে। ১৯৫০ সালে দুর্গটিকে প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের আওতায় নিয়ে আসার পরে একে বিভিন্ন পর্যায়ে সংস্কার করা হয়।
ছবি: সংগৃহীত

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো তাঁদের যুগান্তকারী গবেষণায় দেখিয়েছেন যে ‘দারিদ্র্য বিমোচনের বড় পরিকল্পনা প্রায়ই ব্যর্থ হয়, যখন তা মাঠের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থাকে।’ তাঁরা ‘পুওর ইকোনমিকস’ গ্রন্থে দেখিয়েছেন—দরিদ্র মানুষের আচরণগত...
৪ ঘণ্টা আগে
জাতীয় বাজেট কেবল একটি দেশের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি রাষ্ট্রের উন্নয়ন-দর্শন, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি। কোন খাতকে রাষ্ট্র কতটা গুরুত্ব দিচ্ছে, তার সবচেয়ে স্পষ্ট প্রতিফলন ঘটে বাজেট বরাদ্দের মাধ্যমে।
৪ ঘণ্টা আগে
২০২৬ সালের ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হয় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। তাতে মোট আকার ধরা হয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা ইতিহাসের বৃহত্তম বাজেট। এই বিপুল অঙ্কের বাজেট নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা...
৪ ঘণ্টা আগে
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার পর চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে ত্বরিত এই সিদ্ধান্ত নেওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানানো যেতেই পারে।
৪ ঘণ্টা আগে