খবরটি কদিন আগের। সাবেক অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের আপন বড় ভাই অতি অল্প সময়ে ২ কোটি টাকার মালিক হয়েছেন। পেশায় তিনি একজন গাড়িচালক। কায়ক্লেশে চলত তাঁর জীবন। জীবনে কখনো আয়কর দেননি তিনি, আয়কর দেওয়ার মতো সংগতি ছিল না বোধ হয়। কিন্তু হঠাৎ তাঁর আর্থিক যে পরিবর্তন এসেছে, তা একমাত্র আলাদিনের চেরাগ ছাড়া অর্জন করা সম্ভব নয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে অভিযোগ আসার পর তিনি নিজেরটিসহ পরিবারের সবার ব্যাংক হিসাব দাখিল করেছেন। তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে যে টাকা রয়েছে, যে টাকার লেনদেন হয়েছে বলে দাবি করা হচ্ছে, তা এতটাই হাস্যকর যে এই হিসাবের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠেছে। পয়লা মে ছুটির দিনে প্রাইম ব্যাংকে উপদেষ্টার স্ত্রীর নামে হিসাব খোলা হয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে ২ টাকা উত্তোলন করা হয়েছে, এ কথা বিশ্বাস করাতে হলে পাঠকের মগজ ধোলাই করা লাগবে। এ-ও এক হীরক রাজার দেশের কারবার বলে মনে হয়।
আমরা সাবেক উপদেষ্টার বিষয়ে এখানে আর আলাপ না করে তাঁর সাবেক এপিএসের সদ্য আঙুল ফুলে কলাগাছ হওয়া ভাইকে নিয়ে কথা বলি। মাত্র আট মাস! মাত্র আট মাসে প্রায় ২ কোটি টাকা কীভাবে একজন গাড়িচালক আয় করতে পারেন, সে ধাঁধার উত্তর কে দেবে? সরলভাবে দেখলে বোঝা যায়, ভাই যখন উপদেষ্টার এপিএস, তখনই তাঁর এই আর্থিক উত্থান। যাঁর এপিএসের পরিবারে এতটা রমরমা, সেই উপদেষ্টার স্ত্রী ব্যাংক থেকে মাত্র ২ টাকা তোলেন, এ রকম গাঁজাখুরি গল্প কেনই-বা বানাতে হলো, কাকেই-বা গেলানোর জন্য তৈরি করা হলো, এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা কার আছে?
আইনের লোকেরা এই ধাঁধাকে বাস্তবজগতে নিয়ে আসুন। এই ধাঁধার পথ ধরে বিটকয়েন, হুন্ডিসহ যাবতীয় আলাপে মশগুল হন, সেটা তাঁদের ব্যাপার। আমরা বরং অন্যভাবে বিষয়টি খোলাসা করার চেষ্টা করে দেখি। হঠাৎ কাঁড়ি কাঁড়ি টাকা যখন এসে পড়ে এপিএসের গাড়িচালক ভাইয়ের হাতে, তখন প্রশ্ন ওঠে, সেই টাকার উৎস কী? মোয়াজ্জেম হোসেন যখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস হলেন, তখন থেকে এই পরিবারে উড়ে উড়ে এল টাকা। এই টাকা কি শুধু এপিএস একাই করায়ত্ত করেছিলেন? ঊর্ধ্বতন মহলকে আড়ালে রেখেই কি তিনি এমন কোনো প্যাঁচ কষেছেন, যেন তাঁর পরিবারের খাজাঞ্জিখানা ফুলেফেঁপে ওঠে? কথাটা বিশ্বাস করা কঠিন। এপিএস মহাশয় কাউকে খুশি না করে এই অপকর্ম করতে পারতেন বলে মনে হয় না।
আমাদের দুর্ভাগ্য, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির মাধ্যমে অর্থ কামানো আমাদের রাজনীতির ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। উপদেষ্টাদের এপিএস কিংবা অন্য কোনো কর্মকর্তার অর্থ লেনদেনও দেখিয়ে দিতে পারে, উপদেষ্টার চলন-বলন। গাঁজাখুরি গল্পগুলো না শুনে আইনকে নিজের পথে চলতে দেওয়া হোক।

বাংলাদেশে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (PDPO) তৈরির সময় একটি বিষয় আমাদের বারবার ভাবিয়েছে, মেটা কেন শিশুদের বয়সের সংজ্ঞা নিয়ে এত অস্বাভাবিক চাপ দিচ্ছিল?
১৫ ঘণ্টা আগে
অবশেষে ১২ মার্চ দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের সময়ে বিশেষ করে শেষ তিন মেয়াদে দেশের জনগণের জাতীয় সংসদ নিয়ে তেমন একটা আগ্রহ দেখা যায়নি। কারণ, একক দলীয় সংসদ সদস্য এবং গৃহপালিত তকমা পাওয়া বিরোধী...
২০ ঘণ্টা আগে
দেশে একটি নতুন সরকারের যাত্রা কেবল শুরু হয়েছে। এই সরকারের কাছে জাতির অনেক প্রত্যাশা। তার মধ্যে সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, জীবনযাত্রার ব্যয়ভার কমানো এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করার বিষয় আছে। এর বাইরে আরও অনেক কিছুরই প্রত্যাশা আছে।
২০ ঘণ্টা আগে
যশোরের দুঃখ ভবদহ—কথাটি আর মিথ্যা নয়। যশোর ও খুলনার ৩৩০ বর্গকিলোমিটার এলাকার ১০ লাখ মানুষের দুঃখ-দুর্দশার নাম ভবদহ। এ এলাকার জনগণের জীবন বাঁচানোর জন্য যে আন্দোলন-সংগ্রাম চলমান রয়েছে, তার পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধানের নামে ১৯৯০ থেকে ২০২৪ পর্যন্ত নেওয়া ২১টি প্রকল্পের ব্যয় দেখানো হয়েছে ৬০০ কোটি টাকা।
২০ ঘণ্টা আগে