অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন কল করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। আজ মঙ্গলবার ফোন কলে তিনি ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অভিনন্দন জানিয়েছেন।
প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যা কবলিত এলাকায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তুরস্ক বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তা দেবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোন কলার করার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। ২০০৬ সালে শান্তিতে নোবেল জয়ী এ অর্থনীতিবিদের দীর্ঘদিনের বন্ধু প্রেসিডেন্ট এরদোয়ান। ড. ইউনূস এবং তুর্কি ফার্স্ট লেডি এমিন এরদোয়ান জাতিসংঘের হাই প্রোফাইল ফোরাম জিরো–ওয়েস্ট–এর সদস্য।
ড. ইউনূস তুরস্কের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন, যেখানে তুরস্ক গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তিনি শিগগিরই পরিবর্তিত বাংলাদেশের পুনর্গঠনে সহায়তার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল পাঠাবেন।
তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানিয়েছেন। ড. ইউনূস সুবিধাজনক সময়ে সফরে যাবেন বলে কথা দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট এরদোয়ানকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং এরদোয়ান সে প্রস্তাব গ্রহণ করেছেন।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে