
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। অন্যদিকে তার আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন। পৃথক এক আবেদনে তাঁর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন একই আদালত।
দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গ্রেপ্তার দেখানোর আবেদন ও আয়কর নথি জব্দের আবেদন করেন।
গত বছর ১৯ ডিসেম্বর সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এই অভিযোগে মামলা দায়ের করে দুদক।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা কয়েকটি মামলার আসামি হিসেবে কারাগারে আছেন। আবেদনে বলা হয়, যেহেতু সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতির মামলা হয়েছে সে কারণে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। আদালত সাধন চন্দ্রের উপস্থিতিতে শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।
অন্যদিকে আয়কর নথি জব্দের আবেদন বলা হয়েছে, ইতিমধ্যে সাধন চন্দ্রের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা হয়েছে। এ ছাড়া ৬৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৩ কোটি চার লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা লেনদেন করেছেন। মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত অর্থ অসৎ উদ্দেশ্যে হস্তান্তর করে দুর্নীতি দমন কমিশন আইনে অপরাধ করেছেন, যা শাস্তিযোগ্য। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো তদন্তের জন্য আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
গত বছর ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাঁকে কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে