
আগামী ২৬ মে থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রমোশন অ্যান্ড বিটুবি এক্সচেঞ্জ অনুষ্ঠান। ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের ভ্রমণকারীদের কাছে বাংলাদেশের পর্যটন আকর্ষণগুলো তুলে ধরতে এ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)।
বিটিবি সূত্রে জানা গেছে, এবারের আয়োজনের মূল উদ্দেশ্য পার্শ্ববর্তী দেশগুলো থেকে পর্যটক নিয়ে আসা। আগামী ২৬ থেকে ২৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া মুজিব’স বাংলাদেশ ট্যুরিজম প্রমোশনে ভারতের ৪৫ জন, নেপালের ১২ জন, ভুটানের ১২ জন ও শ্রীলঙ্কার ২০ জন ট্যুর অপারেটর ও পর্যটন সংশ্লিষ্টরা অংশ নেবেন। তারা ২৬ মে ঢাকায় পৌঁছাবেন। ২৬ মে তাদের ঢাকা শহরের ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে দেখানো হবে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন শপিং মল, হোটেল পরিদর্শন করবেন তারা।
২৭ মে দিনব্যাপী রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের পর্যটনকে তাদের সামনে উপস্থাপন করা হবে। ট্যুরিজম বোর্ড জানিয়েছে, দেশের ১২০টি হোটেল, এয়ারলাইনস, ট্যুর অপারেটরদের বিভিন্ন প্যাকেজ, অফার চার দেশের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করবেন। এ ছাড়া কুয়াকাটা, কক্সবাজার, সিলেট, পার্বত্য চট্টগ্রামেরও আলাদা প্যাভিলিয়ন থাকবে। দেশের পর্যটন ব্যবসায়ীরা চার দেশের অংশগ্রহণকারীদের পর্যটন বিকাশে তথ্য উপাত্ত তুলে ধরবেন।
২৮ মে চার দেশের প্রতিনিধির কক্সবাজারের সমুদ্র সৈকত, হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও খাবার উপভোগ করার আয়োজন রাখা হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের জানান, বাংলাদেশে বিদেশি পর্যটক বাড়াতে এই মুহূর্তে প্রতিবেশী দেশগুলোতে জোড় দেওয়া হচ্ছে। যার অংশ হিসেবে দেশের পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও ভারতের পর্যটন ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপন করতে এবারের আয়োজন। ৩ দিনের এক্সপোতে চার দেশ থেকে প্রতিনিধিরা আসবেন; যারা বাংলাদেশের হোটেল, এয়ারলাইনস, ট্যুর অপারেটরদের সঙ্গে বিজনেস মিটিং করবেন। যা ভবিষ্যতে ওই দেশগুলো থেকে পর্যটক নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে