
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি ঘোষণার পর অনলাইনে শিক্ষা-কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলোও সশরীরে ক্লাস বন্ধ করে অনলাইন ক্লাস চালু রাখার বিষয়ে নির্দেশনা দিয়েছে। তবে মেডিকেল কলেজগুলোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার বৈঠকে বসবে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ। বৈঠকে মেডিকেল কলেজগুলো বন্ধ হবে নাকি খোলা থাকবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি প্রজ্ঞাপনে মেডিকেল কলেজগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়নি। তাই আমাদের আলাদা করে সিদ্ধান্ত নিতে হবে।’
এনায়েত হোসেন বলেন, ‘যেহেতু প্রজ্ঞাপন হয়ে গেছে, আমাদের তো সিদ্ধান্ত নিতেই হবে। আগামীকাল (রোববার) আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসব। সেখানে মেডিকেল কলেজগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রফেশনাল পরীক্ষাগুলো চলমান থাকবে।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৫ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে