
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
অধ্যাপক ইউনূস বাংলাদেশের জনগণকে একটি ঝামেলামুক্ত ঈদ উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, নয় দিনব্যাপী উৎসবে কোনো মহাসড়কে যানজট ছিল না এবং বিদ্যুৎ বিভ্রাট ছিল খুবই ন্যূনতম।
প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত আমি এবারের ঈদুল ফিতর নিয়ে শুধু ভালো কথা শুনছি। সবাই প্রশংসা করছে যে সবকিছু কতটা সুন্দরভাবে সংগঠিত ছিল।’
ড. ইউনূস আরও বলেন, এর মধ্য দিয়ে এখন একটি মানদণ্ড স্থাপন হয়েছে এবং বছরজুড়ে তা ধরে রাখার সময় এসেছে।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।
ফাওজুল কবির প্রধান উপদেষ্টাকে জানান, তাঁরা কীভাবে ঈদের প্রস্তুতি নিয়েছিলেন। উপদেষ্টা বলেন, ‘স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে নয়, বরং আমরা একটি ইউনিট হিসেবে একত্রে কাজ করেছি।’
ফাওজুল কবির উদাহরণস্বরূপ সবচেয়ে বড় গ্রামমুখী যাত্রা নির্বিঘ্ন করার জন্য সায়েদাবাদ বাস টার্মিনাল কীভাবে পরিচ্ছন্ন ও প্রস্তুত করা হয়েছিল, তা ব্যাখ্যা করেন। এ প্রক্রিয়ায় অন্যান্য মন্ত্রণালয় ও এমনকি বেসরকারি খাতও যুক্ত ছিল বলে জানান তিনি।
ফাওজুল কবির বলেন, ‘যখন আমরা সায়েদাবাদ বাস টার্মিনালে যাই, তখন সেটা ছিল অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল। দেখে মনে হচ্ছিল, এটি যেন একটি বড় আবর্জনার ভাগাড়। তাই আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এর সমাধান করি।’
উপদেষ্টা জোর দিয়ে বলেন, ঈদের ছুটিতে কোনো কর্মকর্তা নিজ গ্রামে যাননি, বরং মাঠপর্যায়ে থেকে নিশ্চিত করেছেন যেন সবকিছু সঠিকভাবে চলে।
ফাওজুল কবির আরও বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ঈদুল আজহাতেও ন্যূনতম লোডশেডিং ও কোনো ধরনের পরিবহন জট থাকবে না।
উপদেষ্টা বলেন, ইনশাআল্লাহ, ঈদুল আজহা হবে একটি নির্বিঘ্ন যাত্রার উদাহরণ।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে