
সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, গ্যাসের দাম না বাড়ায় গ্যাসচালিত কোনো যানবাহনের ভাড়া বাড়ানোর সুযোগ নেই। এ ক্ষেত্রে গ্যাসচালিত যানবাহনে বেশি ভাড়া নিলে বা কোনো অনিয়ম হলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি কিলোমিটারে ভাড়া সমন্বয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তবে গ্যাসচালিত যানবাহনে আগের নির্ধারিত ভাড়াই বহাল থাকবে এবং এ সিদ্ধান্ত থেকে বিচ্যুতির কোনো সুযোগ নেই।
মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়া-কমার সঙ্গে সমন্বয় করে দেশে ভাড়াও আনুপাতিক হারে সমন্বয় করা হবে। এ জন্য বারবার বৈঠকের প্রয়োজন হবে না; বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রজ্ঞাপন জারি করলেই ভাড়া সমন্বয় কার্যকর হবে।
তিনি দাবি করেন, ভাড়া নির্ধারণে একটি স্বচ্ছ ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া চালু করা হয়েছে, যেখানে তেলের দাম বাড়লে ভাড়া বাড়বে এবং কমলে একই অনুপাতে কমবে।
অটোরিকশা প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শুরুতে প্রধান সড়কগুলোতে এটা চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ঢাকা বাঁচলে দেশ বাঁচবে। রাজধানীর যানজট ও বিশৃঙ্খলা কমাতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
মন্ত্রী বলেন, তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো চাপ নেই। সরকার উপায় না পেয়ে তেলের দাম সমন্বয় করেছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, সরকার দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি সত্ত্বেও দাম সমন্বয় করেনি। তবে ভর্তুকির চাপ বৃদ্ধি ও জ্বালানি পাচারের ঝুঁকি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সীমিত আকারে দাম বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, রাষ্ট্রের কার্যক্রম সচল রাখা এবং জনস্বার্থ রক্ষার মধ্যে ভারসাম্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে