জনপ্রশাসনে রদবদলে নতুন প্রধান প্রকৌশলী পেয়েছে এলজিইডি। অবসরোত্তর ছুটিতে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়াকে প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে এক বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আব্দুর রশীদকে এলজিইডির প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
আব্দুর রশীদ মিয়া এলজিইডির মানবসম্পদ উন্নয়ন, মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী থাকার সময় গত বছরের ৪ ফেব্রুয়ারি চলতি দায়িত্বে এলজিইডির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান। গত বছরের শেষ দিকে অবসরে যান তিনি।

চব্বিশের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে আইনি সুরক্ষা দিতে জারি করা জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ হুবহু বিল আকারে সংসদে তুলতে একমত হয়েছে বিশেষ সংসদীয় কমিটি। গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠাবিষয়ক অধ্যাদেশও হুবহু সংসদে পাঠানো হবে।
৪১ মিনিট আগেঈদুল ফিতরের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় ঈদের নামাজ শেষে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত ও ৪০টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া শরীয়তপুর, রাজশাহী, কিশোরগঞ্জ...
১ ঘণ্টা আগে
তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব নিয়োগ দিতে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয় ন্যস্ত করে মঙ্গলবার (২৪ মার্চ) প্রজ্ঞাপন জারি...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) মহাব্যবস্থাপক এবং জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সার্জেন্ট অ্যাট আর্মস নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) মহাব্যবস্থাপক...
২ ঘণ্টা আগে