Ajker Patrika

ট্রাম্পের আলোচনার প্রস্তাব ইরানের টিকে থাকা সর্বশেষ নেতাদের হত্যার ফাঁদ

আজকের পত্রিকা ডেস্ক­
ট্রাম্পের আলোচনার প্রস্তাব ইরানের টিকে থাকা সর্বশেষ নেতাদের হত্যার ফাঁদ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরানের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির যে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, তা আসলে একটি সুপরিকল্পিত ফাঁদ। তেহরানের ধারণা, এই আলোচনার অজুহাতে টিকে থাকা সর্বশেষ পর্যায়ের গুটিকয়েক শীর্ষ নেতাকে বের করে আনা এবং পরবর্তী সময় অতর্কিত হামলার মাধ্যমে তাঁদের হত্যা করাই এই আমন্ত্রণের মূল উদ্দেশ্য।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, তেহরানের নেতারা উদ্বিগ্ন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য যেকোনো সরাসরি আলোচনা আসলে একটি কৌশল মাত্র। এর মাধ্যমে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বোঘেরে কালিবাফকে জনসমক্ষে বের করে এনে হত্যার পরিকল্পনা করা হতে পারে। কালিবাফ একজন সাবেক আধা সামরিক কমান্ডার এবং সাম্প্রতিক বিমান হামলা থেকে বেঁচে যাওয়া ইরানের হাতে গোনা কয়েকজন সিনিয়র নেতার মধ্যে অন্যতম। শান্তি আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে কালিবাফকে উপস্থিত থাকার শর্ত দিয়েছে।

ইরানি কর্মকর্তা এবং তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা আরব প্রতিনিধিদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার যে ঘোষণা দিয়েছেন, তা আসলে একটি চাল। তাঁদের দাবি, পুনরায় হামলা শুরু করার আগে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই ট্রাম্প এই সময় নিচ্ছেন।

সামগ্রিকভাবে, তেহরানের নীতিনির্ধারকদের বিশ্বাস যে আলোচনার টেবিলে বসা মানেই নিজেদের অস্তিত্বকে চরম ঝুঁকির মুখে ঠেলে দেওয়া, যেখানে কূটনীতির আড়ালে লুকিয়ে আছে সামরিক গুপ্তহত্যার নীলনকশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তেহরানে প্রস্তাব পৌঁছে দিয়েছে ওয়াশিংটন, পর্যালোচনা করছে ইরান

এক-এগারোর আলোচিত সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

বগুড়ায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে স্পিকার গালিবাফকে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত