
একসময়ের ক্ষমতাশালী ও সুরক্ষিত ভবন গণভবন এখন ছাত্র-জনতার বিপ্লবের সাক্ষী হিসেবে রূপ নিয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’। আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জাদুঘরটি ঘুরে দেখেন। দুই ঘণ্টাব্যাপী এই পরিদর্শনে কূটনীতিকদের সামনে তুলে ধরা হয় শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৬ বছরের দুঃশাসন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের খণ্ডচিত্র।
পরিদর্শনের শুরুতেই কূটনীতিকেরা ফ্যাসিবাদী শাসনের পতনের আন্দোলনে শহীদ হওয়া প্রায় ৪ হাজার মানুষের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কূটনীতিকদের জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরিয়ে দেখান এবং এর পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন।
উপদেষ্টা ফারুকী বলেন, ‘এই জাদুঘর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো এমন দুঃশাসনের পুনরাবৃত্তি রোধ করা। আমরা বিশ্বের অন্যান্য দেশের সমধর্মী জাদুঘরগুলোর সঙ্গেও সমন্বয় করে কাজ করব।’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনও এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাদুঘরটি কেবল ৩৬ দিনের গণ-অভ্যুত্থানের চিত্র নয়, বরং গত ১৬ বছরের দুঃশাসনের সব উপাদান এখানে সংরক্ষিত হয়েছে। ইতিহাসের প্রকৃত শিক্ষা হলো—পুরোনো ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে, তা নিশ্চিত করা।
জাদুঘরের প্রধান কিউরেটর তানজীম ওয়াহাব প্রদর্শিত বিভিন্ন নিদর্শনের বিস্তারিত কূটনীতিকদের সামনে তুলে ধরেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার জাদুঘর পরিদর্শনের পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং একটি শক্তিশালী স্মারক। ইতিহাস বোঝা এবং কীভাবে একটি গণ-অভ্যুত্থান গড়ে ওঠে—তা জানার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা।
এই বিশেষ সফরে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, পাকিস্তান, নেপাল, আর্জেন্টিনা, ফিলিস্তিন, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া জাতিসংঘ, এশীয় উন্নয়ন ব্যাংক, ফাও, বিমসটেক, আইওএমসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কান্ট্রি ডিরেক্টরেরা উপস্থিত ছিলেন।
এসডিজি-বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও সংস্কৃতিবিষয়ক সচিব মো. মফিদুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সাবেক সরকারি বাসভবন গণভবন রূপান্তরিত করে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর তৈরি করা হয়েছে। আগামী সপ্তাহে জাদুঘরটির সফট ওপেনিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে