সারা দেশে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে ৭৪ হাজার শিক্ষাকেন্দ্রে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ে ইফার মহাপরিচালক (জেলা জজ) আ. ছালাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিভাগের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) এ এস এম শফিউল আলম তালুকদার ও দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুরসহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নতুন বছরের প্রথম দিনে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দুটি প্রকল্পের মোট ৭৪ হাজার ১০টি শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পুস্তক বিতরণ করা হয়। এর মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে শিক্ষা কেন্দ্র ৭৩ হাজার এবং বাকি ১ হাজার ১০টি কেন্দ্র দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পভুক্ত।

গাইবান্ধার সুন্দরগঞ্জে দলিল আটকে দেওয়ার কথা বলে নগদ ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ উঠেছে সাবরেজিস্ট্রার মো. নাজমুল হুদা ও তাঁর পিয়ন মো. আবদুস সালাম মিয়ার বিরুদ্ধে। তবে উভয়েই এ অভিযোগ অস্বীকার করেছেন।
২ মিনিট আগে
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট সূচি পুনর্বিন্যাস করা হবে।
১ ঘণ্টা আগে
কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৭ ঘণ্টা আগে