জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে গভীর সাগরে ডুবন্ত একটি মাছ ধরা ট্রলার থেকে ২৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।
গতকাল বুধবার থেকে আজ (বৃহস্পতিবার) দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে কোস্টগার্ডের বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী ২৯ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরিদর্শক আনোয়ার সাত্তার আজকের পত্রিকাকে জানান, চট্টগ্রামে বাঁশখালীর শেখের খাল বাজার এলাকা থেকে গত শুক্রবার রাতে ‘রহমত ই ইলাহী’ নামের একটি মাছ ধরা ট্রলারে ২৯ জন জেলে পটুয়াখালী জেলার মায়ার চর এলাকায় যায়। পরবর্তীতে রোববার রাতে ইঞ্জিন বিকল হয়ে গেলে, সাগরে ভাসতে থাকে ট্রলারটি। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে চর তুফানিয়া নামক এলাকায় ট্রলারটি ডুবতে শুরু করে।
ওই দিন রাত ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে কোস্টগার্ডের সিকিউরিটি স্টেশন আন্ধারমানিক, বিসিজি স্টেশন নিজামপুর এবং বিসিজি আউটপোস্ট রাঙ্গাবালী স্টেশনের সদস্যরা অপারেশন চালিয়ে জেলেদের নিরাপদে উদ্ধার করে।
আনোয়ার সাত্তার আরও জানান, উত্তাল সমুদ্র এবং আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও বাংলাদেশ কোস্টগার্ডের উদ্ধারকারী দল ও অপর একটি মাছ ধরা ট্রলারের সহায়তায় অক্লান্ত প্রচেষ্টায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কোস্টগার্ডের রাঙ্গাবালী বিসিজি আউটপোস্টের সদস্যরা ২৯ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়।
জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালীর গলাচিপা এলাকায় বোট মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৫ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে