দীর্ঘ ১৪ বছর পর চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগের জন্য প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে এই পদে কোনো প্রতিযোগিতা বা বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ দেওয়া হতো। তা নিয়ে ছিল নানা বিতর্ক।
২০১১ সালে এমডি পদটি তৈরি হওয়ার পর থেকেই এ কে এম ফজলুল্লাহ একটানা দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তাঁর ১৪ বছরের মেয়াদে কোনো প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি, প্রায় প্রতিবছরই পানির দাম বাড়ানো হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও উঠেছিল। ২০২০ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে হাইকোর্ট পদক্ষেপ জানতে চান, এরপর ওয়াসা ভবনে রহস্যজনক আগুন লাগে এবং গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত এ কে এম ফজলুল্লাহকে গত বছরের ৩০ অক্টোবর দায়িত্ব থেকে সরিয়ে দেয়। এরপর থেকেই মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত কর্মসম্পাদন সহায়তা কমিটি এমডি পদে যোগ্য লোক খুঁজতে শুরু করে।
চলতি বছরের গত ২৪ মার্চ প্রথম বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও, পরবর্তীতে কয়েকটি সংশোধিত বিজ্ঞপ্তি বাতিল করে গতকাল বৃহস্পতিবার নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এমডির পদটি ওয়াসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সংস্থার নকশা, উন্নয়ন, অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোর তদারকি করে এবং গ্রাহকের কাছে প্রাথমিকভাবে এমডিই দায়বদ্ধ থাকেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে