আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে এবং ভিন্নমত দমনে জনগণের ওপর নজরদারি করেছে। ক্ষমতা ধরে রাখতে তারা আড়ি পাতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। নজরদারি করা সংস্থাগুলো বন্ধ করলেও কোনো স্থায়ী সমাধান আসবে না। এগুলোকে আইনি কাঠামো ও জবাবদিহির আওতায় আনতে হবে।
আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যালয়ে ‘আড়ি পাতা, গোপনীয়তার অধিকার ও বাক্স্বাধীনতা’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এ সব কথা বলেন। ‘সিভিল রিফর্ম গ্রুপ-বাংলাদেশ ২.০’ এই সংলাপের আয়োজন করে।
সংলাপে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, যে নজরদারিভিত্তিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলা হয়েছে, তার পেছনে রয়েছে ক্ষমতায় টিকে থাকার মনোভাব। একটি প্রতিষ্ঠানও নেই, যেখানে দলীয়করণ নেই। ক্ষমতাকে ধরে রাখার জন্য আড়ি পাতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। নজরদারি হতো ভিন্নমতকে দমন করার জন্য।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও টেলিযোগাযোগ অধিদপ্তরের মতো সংস্থার প্রয়োজন নেই বলে জানান তিনি।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক আইনজীবী সারা হোসেন বলেন, আড়ি পাতার প্রক্রিয়া ও পদ্ধতি কেমন হওয়া উচিত, তা নিয়ে আলোচনা হওয়া দরকার। এ বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনা করা প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, তদন্ত ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে পুরো বিশ্বেই আড়ি পাতা হয়। তবে সেটা নাগরিকের ওপর নয়। সেটাকে আইনগত আড়ি পাতা বলে। আইনগত আড়ি পাতা হলে কীভাবে হবে, তথ্য কার কাছে যাবে, কার অনুমতি লাগবে, এগুলোর নিয়মিত নিরীক্ষা হতে হবে। এনটিএমসি বা ডট বন্ধ করা হলে অন্য সংস্থাকে দিয়ে তখন আড়ি পাতার কাজ চলবে। তাই এগুলো বন্ধ না করে প্রক্রিয়া বা পদ্ধতিকে বদলাতে হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আড়ি পাতার শ্বেতপত্র প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, বিগত সরকারের সময়ে যাঁরা আড়ি পাতার সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের বিচারের আওতায় আনতে হবে।
অনলাইনে যুক্ত হয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেন, বিশ্বের সব দেশেই আড়ি পাতা হয়। তবে নাগরিকের জীবনে ব্যাঘাত ঘটে, এমন কাজ করে না। কিন্তু বাংলাদেশে খুব নিকৃষ্ট কাজ হয়েছে।
সংলাপ সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সমন্বয়ক ও বেসিসের সাবেক সভাপতি ফাহিম মাশরুর। সংলাপে আরও বক্তব্য দেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ, টেকসই উন্নয়নবিষয়ক লেখক ফয়েজ আহমদ তৈয়্যব, সাংবাদিক গোলাম মোর্তোজা ও আশরাফ কায়সার, টেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাবহানাজ রশীদ, আইনজীবী মিতি সানজানা, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং তথ্যপ্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন প্রমুখ।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে