
সেবাপ্রার্থীদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হবে। আজ রোববার রাজধানীর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ফিট লিস্টভুক্ত ইউএনওদের জন্য উপজেলা প্রশাসন ও উন্নয়নবিষয়ক ওরিয়েন্টেশন শীর্ষক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে কোর্স পরিচালক আতাউল গণি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। দুই সপ্তাহ মেয়াদি এ কোর্সে ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘নিজেদের চাকরি ও সরকারের মর্যাদা রক্ষার জন্য সব ধরনের সেবাপ্রার্থীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। জনপ্রতিনিধি, সাধারণ জনগণ, সংবাদকর্মীসহ সবাইকে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হবে। এমন কোনো কাজ বা আচরণ করা যাবে না, যাতে প্রশাসন ও সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। এসব বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মচারীরা জনগণ ও সরকারের সঙ্গে সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই সরকারি কর্মচারীদের আচরণের ওপর সরকারের ভাবমূর্তি অনেকাংশেই নির্ভর করে। জনগণ যেন সরকারি দপ্তরে এসে যথাযথ সেবা পায়, সে জন্য সরকারি কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে