
চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে আনা হলে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার আউলিয়ানগর স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, আজ বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিনের নিচ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। বিষয়টি টের পেয়ে চালক ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় তিন ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে আনা হলে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল শুরু হয়।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে