
বাংলাদেশিদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার আভাস দিয়েছে ভারত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, নয়াদিল্লিতে আজ বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়। এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের জন্য, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক কাজে যাঁরা ভারত ভ্রমণ করতে চান, তাঁদের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিসাপ্রক্রিয়া সহজ করা হবে।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা করেন। এ সময় হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

অথচ নিজেদের অভ্যন্তরীণ (গোপনীয়) গ্রুপে এই বিষয়ে মতামত জানানোর কারণেও শোকজ করা হয়েছে বেশ কয়েকজনকে। ওই মতামত পাবলিক পোস্টেও ছিল না...
১ ঘণ্টা আগে
তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় গঠনের নির্দেশ দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
১ ঘণ্টা আগে
বিডিআর হত্যাকাণ্ড সচক্ষে দেখার কারণে স্বামীকে গুম করে হত্যা করা হয়েছিল বলে জবানবন্দি দিয়েছেন নিহত নজরুল ইসলামের স্ত্রী। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তৃতীয় সাক্ষী হিসেবে জবানবন্দিতে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্
২ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ। ভারতও ইতিবাচক সাড়া দিয়েছে। আজ বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
২ ঘণ্টা আগে