
দীর্ঘ দেড় বছর (১৮ মাস) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর আবার নিজের পুরোনো কর্মস্থলে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সকালে মিরপুরের কার্যালয়ে পৌঁছানোর পর গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন ২০০৬ সালের এই নোবেল বিজয়ী। এরপর তিনি গ্রামীণসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
সরকারের দায়িত্বভার ত্যাগের পর এখন স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অধ্যাপক ইউনূস। ড. ইউনূসের ভেরিফায়েড ফেসুবক পেজে দেওয়া একটি পোস্ট থেকে জানা গেছে, চলতি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তিনি ঢাকার গুলশানে অবস্থিত তাঁর নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে