
ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

সাঁথিয়ায় মিয়াপুর গ্রামীণ ব্যাংকের ক্ষেতুপাড়া শাখার সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ক্ষতি হয়নি। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক অফিসের সাইনবোর্ডটি আগুনের আঁচে কালো হয়ে গেছে। গতকাল শনিবার রাতে পিটিআই সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। তবে আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোরে সুয়াপুর বাজারে এ ঘটনা ঘটে। ওই বোমা একটি দোকানে পড়ে তাতে আগুন ধরে যায়।