মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অসদাচরণের অভিযোগে ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার ও বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এ ঘটনা ঘটে।
ডিএনসির সহকারী পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মোস্তাক আহমেদ জানান, সিপাহি পদে ১ হাজার ৮২ জন এবং ওয়্যারলেস অপারেটর পদে ১২৪ পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিএনসি প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
মোস্তাক আহমেদ জানান, পূর্বপ্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সংঘবদ্ধ প্রতারণাচক্রকে পরীক্ষার আগেই শনাক্ত করে তীক্ষ্ণ নজরদারিতে রাখা হয়। পরীক্ষার দিন অভিযান চালিয়ে প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির চেষ্টাকালে ৫ পরীক্ষার্থীকে এবং অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা ১৩ ‘প্রক্সি’ পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ডিএনসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেন। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি সরঞ্জামও জব্দ করা হয়।
ডিএনসি জানিয়েছে, নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরীক্ষার ফল একই দিন প্রকাশ করা হয় এবং ভবিষ্যতের সব নিয়োগেও একই ধরনের কঠোরতা বজায় থাকবে। সংস্থাটি আরও জানিয়েছে, যোগ্য প্রার্থীরাই যেন দেশের মাদকবিরোধী অভিযানে অংশ নিতে পারেন, সে জন্য জালিয়াতিমুক্ত নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করা হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে