
বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এসএসসির তাত্ত্বিক পরীক্ষা শেষ হয়েছে। ৭ জুন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষে লম্বা বিরতি। মাসের পর মাস বই, খাতা আর পরীক্ষার চাপের পর শিক্ষার্থীরা কয়েক দিন আরামে থাকবে। রেজাল্ট আসতে সময় লাগবে প্রায় দুই মাস।

বগুড়ার ধুনটে এসএসসি পরীক্ষার্থী হৃদয় হাসান (১৭)-এর ঝুলন্ত লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, মোটরসাইকেল কেনার বিষয় নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্যের পর এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং ইউডি মামলা দায়ের করা হয়।