
ঘন কুয়াশার কারণে বেশ কিছুদিন ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। আজ রোববার (৪ জানুয়ারি) যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করেছে শাহজালাল কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা যায়, কুয়াশার কারণে আটটি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে ছয়টি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, একটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে পাঠানো হয়।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুম বলেন, ঘন কুয়াশার কারণে নিরাপদ অপারেশনের স্বার্থে সাময়িকভাবে কিছু ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বর্তমানে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে উড্ডয়ন ও অবতরণ শুরু হয়েছে। এ সময় যাত্রীদের সহযোগিতা ও ধৈর্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
এর আগে গত শুক্রবার কুয়াশার কারণে ৯টি ফ্লাইট ডাইভার্ট করা হয়। এর মধ্যে চারটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চারটি ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে পাঠানো হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৯ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৯ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১০ ঘণ্টা আগে