ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৬৫ হাজার যাত্রী বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন। যাত্রীচাপ বাড়তে থাকায় অতিরিক্ত ট্রেন, কোচ সংযোজন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সাড়ে ১০টার দিকে ট্রেনের ঈদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম।
স্টেশন ম্যানেজার আরও বলেন, ঈদযাত্রার পঞ্চম দিনে ঢাকা স্টেশন থেকে মোট ৪৪টি আন্তনগর ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। ২১টি ট্রেন ইতিমধ্যে ছেড়ে গেছে। এর মধ্যে শুধু নীলসাগর এক্সপ্রেস ৪৫ মিনিট বিলম্বে ছেড়েছে, বাকি ট্রেনগুলো নির্ধারিত সময়েই চলাচল করছে।
মো. সাজেদুল ইসলাম বলেন, ঈদযাত্রার শুরু থেকেই সময়ানুবর্তিতা বজায় রেখে ট্রেন পরিচালনা করা হচ্ছে এবং শেষ দিন পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, আসা-যাওয়া মিলিয়ে ৪৪ জোড়া ট্রেন চলাচল করছে। আর ঈদ উপলক্ষে ৫ জোড়া স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এর মধ্যে ঈদের দিনে ২ জোড়া এবং বাকি ৩ জোড়া ট্রেন এরইমধ্যে চলাচল শুরু করেছে। পাশাপাশি যাত্রীদের চাপ সামাল দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেনে ব্রডগেজ ও মিটারগেজে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসার, বিজিবি, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। স্টেশন ও ট্রেনে নিয়মিত ঘোষণা দিয়ে যাত্রীদের সচেতন করা হচ্ছে, বিশেষ করে ট্রেনের ছাদে ভ্রমণ যে ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয়—সে বিষয়ে বারবার সতর্ক করা হচ্ছে।
তবে অতিরিক্ত যাত্রীচাপের কারণে সব সময় শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে জানান সাজেদুল ইসলাম। নীলসাগর এক্সপ্রেসে ছাদে যাত্রী ওঠার প্রসঙ্গে তিনি বলেন, ছাদে উঠে পড়া যাত্রীদের নামাতে গেলে ট্রেনের সময়সূচি বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। ফলে শিডিউল ঠিক রাখতে কখনো কখনো কিছু যাত্রী ছাদে অবস্থান নিয়েই ট্রেন ছেড়ে দেওয়া হয়।
টিকিট কালোবাজারি রোধে নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন স্টেশন ম্যানেজার বলেন, গতকাল মেট্রোপলিটন স্পেশাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন টিকিট কালোবাজারিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল বিকাল থেকে যাত্রীচাপ বাড়তে শুরু করেছে এবং আজও সকাল থেকে স্টেশনে ব্যাপক ভিড় দেখা গেছে। ঈদের দিন যত ঘনিয়ে আসবে, এই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১১ ঘণ্টা আগে