Ajker Patrika

চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’র নেতা–কর্মীরা প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বাংলা কলেজের পাশে ভাসমান চা–বিক্রেতা ৬ বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় আমরা বিএনপি পরিবারের নেতা–কর্মীরা এই উপহার নিয়ে যান।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’র নেতা–কর্মীরা প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। ছবি: আজকের পত্রিকা
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’র নেতা–কর্মীরা প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা, কসমেটিকস এবং তার নানির জন্য শাড়ি ও ঈদের উপহার হস্তান্তর করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও ফরহাদ আলী সজীব প্রমুখ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’র নেতা–কর্মীরা প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। ছবি: আজকের পত্রিকা
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’র নেতা–কর্মীরা প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। ছবি: আজকের পত্রিকা

কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে ফাতেমা তার নানিকে সহায়তা করতে এসে রাস্তা পারাপারের সময় আহত হয়। পরে সেখানে দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট শিশুটির চিকিৎসা সেবা দিয়েছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

যুক্তরাষ্ট্রের ১৩ বিলিয়ন ডলারের রণতরিতে ৩০ ঘণ্টা ধরে আগুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত