দেশে টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪৭ লাখ মানুষ। শুধু ১৩ দিনেই দেওয়া হয়েছে ২ কোটি ৩২ লাখ মানুষকে। আজ বুধবার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) এবং কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডা. মো. শামসুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি থেকে আমরা একটা বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করি। ২৬ মার্চ এটা নির্ধারিত দিন ছিলো। ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আমরা বিশেষভাবেই এটার দিকে নজর দেই। ক্যাম্পেইন এবং ক্যাম্পেইনের সময় বেশি মানুষকে টিকার আওতায় আনার জন্য। ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত আমরা প্রথম ডোজের টিকা দিতে পেরেছি দুই কোটি ৩২ লাখ মানুষকে। দ্বিতীয় ডোজের টিকা দিয়েছে এক কোটি সাত লাখ মানুষকে এবং বুস্টার দিয়েছে ১০ লাখ মানুষকে। এই কয়েক দিনে আমরা ৩ কোটি ৪৯ লাখ মানুষকে টিকার আওতায় আসতে পেরেছি বিভিন্ন ডোজে। ২৬ তারিখে ছিলো ৮ লাখ এবং বুস্টার মিলিয়ে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়।’
তিনি বলেন, ‘আমরা এ পর্যন্ত মোট টিকা পেয়েছি ২৯ কোটি ৬৪ লাখ। এ পর্যন্ত প্রথম ডোজ দিয়েছি ১২ কোটি ৪৭ লাখ মানুষকে। দ্বিতীয় ডোজ দিয়েছি ৮ কোটি ৪৮ লাখ মানুষকে এবং বুস্টার ডোজ পেয়েছেন ৩৯ লাখ মানুষ। স্কুলের ১ কোটি ৬৯ লাখ শিক্ষার্থীও পেয়েছেন বুস্টারের টিকা।’
প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ক্যাম্পেইনের মাধ্যমে অনেক মানুষকে প্রথম ডোজের আওতায় এনেছি। তারপরও কেউ যদি বাদ পড়ে থাকেন, তাঁরা আমাদের স্থায়ী কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন। এটা রেজিস্ট্রেশন করেও নিতে পারবেন, যদি রেজিস্ট্রেশন না থাকেন তিনি কার্ডের মাধ্যমে নিতে পারবেন।’
বিশেষ কয়েকটি এলাকা সাভার, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর এসব জায়গায় শিল্প কারখানা বেশি এবং অনেক মানুষ আমাদের টিকার আওতার বাইরে ছিলেন বলে জানান শামসুল হক। তিনি বলেন, ‘তাঁদের জন্য টিকাদান কার্যক্রম স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনে এই কার্যক্রম তাঁরা আরেকটু বৃদ্ধি করতে পারবেন। এই সুযোগ তাঁদের দেওয়া হয়েছে।’

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সফলভাবে প্রাপকের কাছে পৌঁছে দিয়ে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের...
৩ মিনিট আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৮ মিনিট আগে
অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে মন্ত্রী বলেন, ‘অ্যাক্রিডিটেশনের পুরো প্রক্রিয়াকে আরও বেশি প্রয়োগযোগ্য করা হবে। যদি অন্যায়ভাবে কেউ বাদ পড়ে থাকেন, তবে নীতিমালার আওতায় তাঁদের কার্ড-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, সবকিছু প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় চলুক।’
২৭ মিনিট আগে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণের নামে ২৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৪ মিনিট আগে