
ডেঙ্গুর নতুন হটস্পট হয়ে উঠেছে দক্ষিণের জেলা বরগুনা। সরকারি হিসাবে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। ঢাকার বাইরের জেলায় হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
সচিব বলেন, বৃষ্টির পানি মানুষ খাওয়ার জন্য ধরে রাখে। ফলে সেখানে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। পানির ধারকগুলো ঢাকনা দিয়ে অথবা কাপড় দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
আজ শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃক বলধা গার্ডেন সংলগ্ন ডিএসসিসি অঞ্চল-০৫ এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে যোগ দিয়ে স্থানীয় সরকার সচিব এ কথা বলেন।
ডেঙ্গু প্রতিরোধ করতে, নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘বর্ষাকাল যেহেতু আমাদের জন্য ক্রিটিক্যাল সময়, এই সময় আমরা অব্যাহতভাবে আমাদের এই অভিযান পরিচালনা করব, যাতে করে ডেঙ্গু প্রতিরোধ করা যায় এবং নগরটি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। তার জন্য সবচেয়ে বড় প্রয়োজন, আমাদের সকলের একত্রে কাজ করা। শুধুমাত্র সিটি করপোরেশন বা সরকারি যন্ত্রের মাধ্যমে এটি করা সম্ভব না, এটাকে দীর্ঘমেয়াদি করা যায় না। তার জন্য নগরবাসীদেরও একসঙ্গে কাজ করতে হবে।’
বরগুনা, সাতক্ষীরাসহ ডেঙ্গুর প্রকোপ যেসব এলাকায় সেগুলোর বিষয়ে সচিব বলেন, ‘ওই সব এলাকার যারা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রয়েছেন তাঁদের নিয়ে আমরা মিটিং করছি। আমরা নিরবচ্ছিন্নভাবে পরামর্শ এবং প্রয়োজনীয় সাপোর্ট দিচ্ছি। এবং বরগুনায় যেটা হয়েছে যে, সময় বৃষ্টির পানি মানুষ খাবারের জন্য ধরে রাখে। এখন আমরা চাচ্ছি যে, ওই সমস্ত জায়গাগুলোতে সরকারি ভাবে বৃষ্টির পানি যেখানে ধরে রাখবে সেগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখা অথবা কাপড় দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা করা। এই জন্য আমাদের স্বাস্থ্য বিভাগ এবং আমাদের স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করছে।’
এ সময় ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, ‘আমাদের যে নিয়মিত অভিযান, এর সুফল আমরা পাচ্ছি। যেমন আমরা যদি বলি যে গত ১০ তারিখে ডিজি হেলথ থেকে ডেঙ্গু বিষয়ক যে তথ্য পেয়েছি, তাতে আমাদের এখানকার যে হসপিটালগুলো সবগুলো থেকে প্রায় ৫০ জনের মত রোগী পাওয়া গেছে। কিন্তু এটা আমরা আবার তাদের কাছ থেকে বিশ্লেষণ করে সবার খবর নিয়ে যেটা জানতে পেরেছি যে আমাদের দক্ষিণ সিটির রোগী মাত্র চারজন। বাকিরা সবাই কিন্তু দেশের অন্যান্য অঞ্চল থেকে এসেছে। কাজেই আমাদের এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।’
সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া অভিযানে ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী এবং স্থানীয় জনগণ অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ডিএসসিসির অঞ্চল-০৫ অন্তর্ভুক্ত ৩৯,৪০, ৪১ নং ওয়ার্ড এলাকায় ড্রেন, নর্দমা এবং ফুটপাতের আবর্জনা পরিষ্কার ও মশার ওষুধ প্রয়োগ করা হয়।
এ ছাড়া, জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ডিএসসিসি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে জনসচেতনতামূলক একটি র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৭ ঘণ্টা আগে