
গাজীপুরের কয়েকটি স্থানে ‘টর্চার সেল’ গড়ে ওঠার অভিযোগ তুলেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি দ্রুত তদন্তের আহ্বান জানান। জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়াও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। ভবনের জানালার থাই গ্লাস খুলে নিয়ে যাওয়ার এ ঘটনাকে ‘পরিকল্পিত নাশকতা’ বলে সন্দেহ করছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি...

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, ভারত থেকে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

ঘটনাটি প্রকাশ্যে এলে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জানা যায়, বিভিন্ন ব্যক্তির পরিচয় ও কণ্ঠস্বর নকল করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা একটি সংঘবদ্ধ