
বিচারিক কার্যক্রমে সবার সহযোগিতা চাওয়া হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ার নির্দেশ দিয়েছি। আমরা চাই বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক...

জাতীয় দৈনিক প্রথম আলোর অগ্নিদগ্ধ ভবন হয়ে উঠল প্রদর্শনীস্থল। ভস্মীভূত নানা দ্রব্য সেখানে প্রদর্শিত সামগ্রী। শুধু নিছক দ্রব্য নয়, ভবনের সিঁড়ি, দেয়াল, বিশেষ আলোকসম্পাত ও শিল্পকর্ম—সব মিলিয়ে অবয়ব পেয়েছে ‘আলো’ শিরোনামের এই প্রদর্শনী।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান আজ তাঁদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আট আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সাখাওয়াত হোসেন বলেন, মিডিয়া গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় সরকার এর ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করে না। গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন থাকা উচিত। দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকার ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা...