
জ্বালানি তেলের জন্য ক্রেতার চাপ কমার মধ্যেই ব্যক্তিগত গাড়িকেও ফুয়েল পাস রেজিস্ট্রেশনের আওতায় এনেছে সরকার। পাশাপাশি আরও ১১টি পাম্পকে বাধ্যতামূলক ফুয়েল পাসের আওতায় আনা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে এসব পাম্প থেকে তেল নিতে ফুয়েল পাস লাগবে।
আজ সোমবার জ্বালানি মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ বিষয়ে বার্তা প্রকাশ করা হয়েছে। এর আগে ঢাকার সাতটি পেট্রল পাম্পে মোটরসাইকেলের জন্য ফুয়েল পাস বাধ্যতামূলক করা হয়েছিল।
ফুয়েল পাসের আওতায় আসা নতুন ১১ পাম্প হলো- শাপলা চত্বরে করিম এন্ড সন্স, মহাখালীর ইউরেকা এন্টারপ্রাইজ, উত্তরার মাসুদ হাসান ফিলিং স্টেশন, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সততা এন্ড কোম্পানী, ইব্রাহীমপুরে মেসার্স দিগন্ত ফিলিং স্টেশন, তেজগাঁওয়ে মেসার্স কামাল ট্রেডিং এজেন্সী (সাউদার্ন), গাবতলীর মেসার্স এসপি ফিলিং স্টেশন, তেজগাঁও সাতরাস্তার সিটি ফিলিং স্টেশন, উত্তরার সেবা গ্রীন ফিলিং স্টেশন, মিরপুর-২ এলাকায় স্যাম এসোসিয়েটস ও মিরপুর কালশীতে সুমাত্রা ফিলিং স্টেশন।
মন্ত্রণালয়ের বার্তায় আরও বলা হয়, ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ‘ক’, ‘খ’এবং ‘গ’ সিরিজের গাড়ি ফুয়েল পাসে রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছিল আগেই। আগামীকাল মঙ্গলবার থেকে ‘ঘ’ সিরিজও রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হবে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে