ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় বিরল নীলগাই জবাইয়ের ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও সতর্ক থাকবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বিজিবি এ কথা জানিয়েছে।
এর আগে বিজিবির সদস্যদের উপস্থিতিতে নীলগাই হত্যা করে গ্রামবাসী—এ ধরনের একটি সংবাদ প্রকাশিত হয় দেশের অধিকাংশ গণমাধ্যমে। তারই পরিপ্রেক্ষিতে বিজিবির বিবৃতিতে বলা হয়, ঐতিহ্যগতভাবে বিজিবি প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নিকট অতীতে একই এলাকা থেকে প্রহারে একটি মৃতপ্রায় নীলগাই উদ্ধার এবং প্রয়োজনীয় সেবা-শুশ্রূষার মাধ্যমে বাঁচিয়ে তোলার অনন্য ইতিহাস বিজিবির রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে অতি সম্প্রতি একটি ঘটনা ঘটেছে, যেখানে একটি নীল গাই ভারত থেকে পালিয়ে বাংলাদেশে এলে এলাকার উত্তেজিত লোকজন প্রথমে এটিকে পিটিয়ে আহত এবং পরে জবাই করে। নীল গাইসংক্রান্ত খবর পেয়ে বিজিবি টহল-২ জোনের উপদলে বিভক্ত হয়ে খোঁজ এবং উদ্ধার করতে গিয়েছিল, কিন্তু উত্তেজিত জনতার মুখে তারা সফল হয়নি। হয়তো বাধা দেওয়ার ক্ষেত্রে ঘটনার আকস্মিকতা এবং উদ্ভূত উত্তেজনাকর পরিস্থিতিতে বিজিবির ছোট দল যথাযথ উদ্যোগ নিতে পারেনি।
বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় প্রকৃতিপ্রেমী প্রতিটি বিজিবি সদস্য সমভাবে ব্যথিত। বিষয়টি গণমাধ্যমে নেতিবাচকভাবে প্রচারিত হওয়ায় বিজিবির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে বিজিবির প্রতিটি সদস্য অধিকতর সতর্কতার সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে বদ্ধপরিকর।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে