
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ শনিবার বিক্রি হচ্ছে ৩ জুনের টিকিট। প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট রেকর্ড করা হয়েছে।
আজ সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। এ সময় পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পেরেছেন যাত্রীরা। আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট দুপুর ২টার দিকে অনলাইনে দেওয়া হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টার মধ্যেই পশ্চিম অঞ্চলের সব টিকিট শেষ হয়ে গেছে। এর মধ্যে উত্তরাঞ্চলের টিকিটের চাহিদা বরাবরের মতোই যাত্রীদের বেশি ছিল।
রেলওয়ের একাধিক সূত্র জানিয়েছে, ঈদযাত্রার ৩ জুনের টিকিটের জন্য সকাল থেকেই লাখ লাখ মানুষ অনলাইনে চেষ্টা করেছেন। যদিও এই বিশাল সংখ্যক হিটের বিপরীতে আসনসংখ্যা ছিল অত্যন্ত সীমিত, ফলে অনেকেই টিকিট না পেয়ে হতাশ হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের রেলের ফ্যান গ্রুপে হোসেন আজাদ নামের এক যাত্রী লিখেছেন, ‘অনলাইনে টিকিট পাচ্ছি না। অনেক চেষ্টা করে একটা টিকিট কাটার জন্য সব প্রক্রিয়া শেষ করেছি, টাকাও কেটে নিয়েছে কিন্তু টিকিট পাইনি।’
এদিকে অনেকে অভিযোগ করেছেন, সার্ভারে বারবার সমস্যা দেখা দিয়েছে, লগইন করতে কিংবা পেমেন্ট সম্পন্ন করতে সময় লেগেছে অনেক বেশি।
কমলাপুরের রেল স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকে আজ টিকিট কাটতে সর্বোচ্চ হিট হয়েছে অনলাইনে। আমরা ধারণা করছি, আগামী দুই দিনের টিকিটের চাহিদা আরও বেশি থাকবে।’
রেলওয়ে জানিয়েছে, এবার ঈদে পাঁচটি রুটে ১০টি স্পেশাল ট্রেন চলবে। এসব ট্রেনের মধ্যে কিছু ট্রেন আগামী ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ৯ থেকে ১৪ জুন পর্যন্ত চলাচল করবে। এ ছাড়া ঈদের দিনও কিছু ট্রেন চলবে। স্পেশাল ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে পাওয়া যাবে, অনলাইনে বিক্রি হবে না।
এ ছাড়া, এবার ঈদে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করবে। এসব ট্রেনের মোট আসনসংখ্যা প্রায় ৩৩ হাজার ৩১৫। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে স্টেশনের কাউন্টার থেকে।
ঈদের আগের ৭ দিনের জন্য অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে ধাপে ধাপে। আগামীকাল (২৫ মে) বিক্রি হবে ৪ জুনের টিকিট। ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। এদিন দেওয়া হবে ৯ জুনের অগ্রিম টিকিট।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে