
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ট্রাফিক হেলপার (ক্যাজুয়াল) পদে লিখিত পরীক্ষায় মোট ১১ জনকে বিভিন্ন ধরনের অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার ঢাকার দুটি কেন্দ্রে—বিএএফ শাহীন কলেজ ও সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ—এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বহিষ্কৃত প্রার্থীদের মধ্যে বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ৭ জন এবং সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৪ জন। এর মধ্যে পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করায় রুবা আক্তার, সাজাহান হোসেন সজিব ও ইমামুল হককে বহিষ্কৃত হন। প্রবেশপত্রে ছবির অমিল থাকায় মো. ফরহাদ হোসেন ফিরোজ ও মো. লাবিব হাসানকে বহিষ্কার করা হয়।
এ ছাড়া অন্যের হয়ে পরীক্ষা দেওয়ায় মো. শাহিন মিয়া, আবদুস সোবাহান ও মো. রেজওয়ানকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষায় অসদুপায় (নকল) অবলম্বন করায় মো. মোকসেদুল ও মো. নজরুল ইসলাম এবং একই প্রবেশপত্র ব্যবহার করে দুইজন পরীক্ষা দেওয়ায় আসাদুল ইসলাম উৎসকে বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় মোট ১১ জনের বিরুদ্ধে তেজগাঁও ও কাফরুল থানায় মামলা দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তাঁদের মধ্যে ৫ জন প্রক্সি পরীক্ষার্থী হিসেবে শনাক্ত হয়েছেন।
বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে নূর মোহাম্মদ মোল্লার প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেন ইসমাইল হোসেন, শারমিন আক্তারের প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেন মোছা. শারমিন নাহার এবং প্রশ্নপত্রের ছবি তোলার দায়ে ধরা পড়েন মো. হানিফ আলী।
অন্যদিকে, সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আব্দুস সোবহানের নামে একজনের প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেন মো. রেজাউল ইসলাম, মো. রেজওয়ানের প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেন সাদ্দাম হোসেন এবং মো. নজরুল ইসলামের প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দেয় মাহামুদুল হাসান। প্রক্সি পরীক্ষার্থীদের আটক এবং মূল পরীক্ষার্থীদের পলাতক দেখিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, প্রতিষ্ঠানটি আগেও নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে যেকোনো ধরনের অসদুপায় অবলম্বনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে...
২৫ মিনিট আগে
বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে...
২৮ মিনিট আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের
১ ঘণ্টা আগে
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারা দেশে অন্তত ৩২ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে ৯ জন কন্যাশিশু অর্থাৎ তাদের বয়স ১৮ বছরের নিচে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যাশিশু নির্যাতনবিষয়ক মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল...
১ ঘণ্টা আগে