সৌদিতে বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
গতকাল রোববার জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি সম্পর্কে গুজবে কান না দিয়ে শান্ত থাকার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে সৌদি আরবের স্থানীয় আইন ও বিধিনিষেধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা কিংবা সংশ্লিষ্ট কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের হটলাইন নম্বরও চালু রাখা হয়েছে। এর মধ্যে কূটনৈতিক উইংয়ের জন্য ৮০০১০০০১২৪, শ্রমকল্যাণ উইংয়ের জন্য ৮০০১০০০১২৫ এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবার জন্য ৮০০১০০০১২৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাস বলেছে, উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও আইনগত জটিলতা এড়াতে এসব নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে...
১ ঘণ্টা আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের
২ ঘণ্টা আগে
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারা দেশে অন্তত ৩২ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে ৯ জন কন্যাশিশু অর্থাৎ তাদের বয়স ১৮ বছরের নিচে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যাশিশু নির্যাতনবিষয়ক মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল...
২ ঘণ্টা আগে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সফলভাবে প্রাপকের কাছে পৌঁছে দিয়ে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের...
৩ ঘণ্টা আগে