
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারা দেশে অন্তত ৩২ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে ৯টি কন্যাশিশু অর্থাৎ তাদের বয়স ১৮ বছরের নিচে। আজ সোমবার বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যাশিশু নির্যাতনবিষয়ক মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যালএইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই মাসিক প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে ৭৩টি কন্যাশিশু, ১১০ জন নারীসহ মোট ১৮৩ জন নির্যাতনের শিকার হয়। তাদের মধ্যে ৩২ জন ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে চারটি কন্যাশিশু। যৌন সহিংসতার শিকার হয়েছে চার কন্যাশিশুসহ সাতজন। এর মধ্যে দুটি কন্যাশিশুসহ চারজন যৌন নিপীড়নের শিকার, দুজন উত্ত্যক্তের ও একজন সাইবার সহিংসতার শিকার হয়েছে।
সংগঠনটির প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসেই তিনটি কন্যাশিশু, ১৪ জন নারীসহ ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আত্মহত্যা করেছে আটজন। এ ছাড়া অ্যাসিডদগ্ধ হয়েছে একজন এবং অগ্নিদগ্ধ হয়েছে একজন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে পাঁচজন, যার মধ্যে তিনজনকে হত্যার অভিযোগ রয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তিনজন এবং তিনজন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। অপহরণের শিকার হয়েছে একটি কন্যাশিশুসহ দুজন।
প্রতিবেদনে বলা হয়, দুটি কন্যাশিশুকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পাচারের শিকার হয়েছে ২০টি কন্যাশিশুসহ ৪০ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে একটি কন্যাশিশুসহ ১৫ জন। বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে দুজনের ক্ষেত্রে। এ ছাড়া একটি কন্যাশিশুসহ আরও সাতজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, এসব তথ্য কেবল পত্রিকায় প্রকাশিত ঘটনার ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে। বাস্তবে নির্যাতনের সংখ্যা আরও বেশি হতে পারে বলে তারা আশঙ্কা করছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে...
১ ঘণ্টা আগে
বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে...
১ ঘণ্টা আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের
২ ঘণ্টা আগে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট সফলভাবে প্রাপকের কাছে পৌঁছে দিয়ে ডাক বিভাগ তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের...
৩ ঘণ্টা আগে