
ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে, দেশগুলোর মধ্যে সব বিরোধ সমাধানের জন্য কূটনীতি ও সংলাপকে প্রাধান্য দেওয়া উচিত। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। মাদুরো, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মাদক পাচার এবং এর মাধ্যমে সন্ত্রাসী তৎপরতায় অর্থ জোগানের অভিযোগে তাঁকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে। মাদুরো ও তাঁর স্ত্রীকে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের নিন্দা জানিয়েছে। এই ধরনের পদক্ষেপ একটি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল এবং এর মধ্য দিয়ে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন নেতাও ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করছেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে