
নজরুল ও লোক সংগীত গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত লাইলী বাউলের পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয় থেকে তাঁর হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
চেক বিতরণ শেষে মন্ত্রী তাঁর নিজ দপ্তরে লাইলী বাউলের কণ্ঠে সরাসরি লোকগান ও বাউল গান উপভোগ করেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লায়লা বাউলের প্রতিভার প্রশংসা করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, প্রকৃত প্রতিভা কখনো চাপা থাকে না। শত প্রতিকূলতা ও বাধা পেরিয়েও তা একসময় মানুষের সামনে বিকশিত হয়। তিনি উদাহরণ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আমাদের লোকজ সংস্কৃতি ও বাউল গান এ দেশের প্রাণ। প্রান্তিক পর্যায়ের এমন সুপ্ত প্রতিভাদের মূল্যায়ন ও তাঁদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব।
ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একটি আয়োজনে ‘নয়ন ভরা জল’ গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছিলেন লাইলী বাউল।
ফরিদপুর শহরের পরিচিত মুখ লায়লা বাউল। শহরের অলিগলি, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, শ্মশানঘাট কিংবা হাটবাজার-যেখানে মানুষের ভিড়, সেখানেই খালি পায়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। কখনো লোকগান, কখনো আবার পুরোনো বাংলা গান গেয়ে নিজের মতো সময় কাটান এই ভবঘুরে নারী। তবে এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি।
গত ২৪ মে বিকেলে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর সাহিত্য পরিষদ। সেখানেই খালি গলায় নজরুলসংগীত পরিবেশন করেন লায়লা বাউল। তার গাওয়া ‘নয়ন ভরা জল গো তোমার’ গানটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকে। এক রাতের মধ্যেই ভিডিওটি নেটিজেনদের নজর কাড়ে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একজন গৃহকর্মী বিধবা নারী ৯৯৯ নম্বরে কল দিয়ে অভিযোগ করে জানান, তাঁর ১৩ বছরের শিশুকন্যা উপজেলায় তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। গত সোমবার বাড়ি ফেরার কথা। কিন্তু সারা রাত গড়িয়েও না ফেরায় তিনি চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
সংসদকক্ষের ওই চেয়ারগুলোর পিন খোলা থাকায় এমপিদের হাত কেটে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারদলীয় সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক। আজ বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জয়নাল আবদিন ফারুক এ কথা বলেন...
২ ঘণ্টা আগে
সিলেট নগরের সওদাগরটুলায় নিজ বাড়ির শোয়ার ঘর থেকে ২০১৫ সালের ১৮ মে ইব্রাহিম আবু খলিলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি তাবলিগ জামাতের ধোপাদিঘিরপাড় আঞ্চলিক শাখার মুরব্বি (আমির) ছিলেন। ঘটনার পর খলিলের স্ত্রী ফাতিহাকে আটক করা হয়। ঘটনার পরদিন মামলা করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে ২১ জুন মালয়েশিয়া যাবেন। দেশটিতে দুদিনের সফর শেষে তিনি সেখান থেকেই চীনে পৌঁছাবেন। চীনে চার দিনের সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে