
প্রথিতযশা সাংবাদিক বিভুরঞ্জন সরকারের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন তাঁর ছেলে ঋত সরকার ও মেয়ে অদিতি সরকার। আজ সোমবার রাজধানীর সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পারিবারিক আয়োজনে এই শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শ্রাদ্ধানুষ্ঠান চলে বেলা দেড়টা পর্যন্ত।
শ্রাদ্ধানুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। উপস্থিত ছিলেন তাঁর সর্বশেষ কর্মস্থল আজকের পত্রিকার সহকর্মীরাও। এর আগে গত শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দিরে বিভুরঞ্জন সরকারের শেষকৃত্য সম্পন্ন হয়।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন ছিলেন সাংবাদিকতার এক নিরলস সৈনিক। আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২১ আগস্ট সকাল ১০টায় সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর আর খোঁজ মিলছিল না তাঁর। পরিবার সেদিন রাতেই রমনা থানায় সাধারণ ডায়েরি করে। পরদিন মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে গত শনিবার দুপুরে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ আনা হয় ঢাকার বাসায়।
আরও পড়ুন:

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে