
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আনুষ্ঠানিকভাবে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ, ইউএসএ (সিজিএস, ইউএসএ)-এর পরিচালনা পর্ষদ ঘোষণা করেছে। এই উদ্যোগটি বৈশ্বিক নীতি সংলাপ, গবেষণা সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সংযোগ সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ জানায়, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ, ইউএসএ (সিজিএস, ইউএসএ) যুক্তরাষ্ট্রে নিবন্ধিত একটি স্বাধীন, অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি (সিজিএস, ইউএসএ) নামেও কার্যক্রম পরিচালনা করতে পারবে। সিজিএস, ইউএসএ শাসনব্যবস্থা, গণতন্ত্র, নিরাপত্তা এবং বৈশ্বিক বিষয়াবলি নিয়ে গবেষণা, নীতি সংলাপ ও জ্ঞানভিত্তিক নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে কাজ করবে, বিশেষত আন্তঃআঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর ওপর গুরুত্ব দেবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিজিএস, ইউএসএ আইনগত ও প্রাতিষ্ঠানিকভাবে একটি স্বতন্ত্র সংস্থা হলেও, এটি নীতি গবেষণা ও সংলাপের দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পরিসরে গবেষক, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সংযোগ ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।
সিজিএস, ইউএসএ-এর পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন—
১. জিল্লুর রহমান–ফাউন্ডিং বোর্ড চেয়ার, সিজিএস, ইউএসএ; প্রেসিডেন্ট, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (বাংলাদেশ)
২. ড. ক্লে গুডলো ওয়েসকট–প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল পাবলিক ম্যানেজমেন্ট নেটওয়ার্ক, যুক্তরাষ্ট্র
৩. ড. আলী রীয়াজ–ডিস্টিংগুইশড প্রফেসর, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
৪. আরিয়া নিজাত–কো-ফাউন্ডার, ইনোভেশন টিকার (iTicker), যুক্তরাষ্ট্র
৫. ড. মোহাম্মদ পারভেজ ইমদাদ–সাবেক লিড ইকোনমিস্ট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
৬. সেলচুক কাইল ইনান–অর্থনীতিবিদ, যুক্তরাষ্ট্র
৭. পারভেজ করিম আব্বাসী–নির্বাহী পরিচালক, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিজিএস, ইউএসএ নীতিনির্ভর গবেষণা প্রণয়ন, অন্তর্ভুক্তিমূলক সংলাপ আয়োজন এবং বিভিন্ন অঞ্চলের নীতি ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে কাজ করবে। ক্রমবর্ধমান বৈশ্বিক জটিলতার প্রেক্ষাপটে গবেষণা ও নীতিচর্চার মধ্যকার সংযোগ জোরদার করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৫ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে