Ajker Patrika

৫ বছরের রাতুল ও বৃদ্ধা শাহানুরের পাশে প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
৫ বছরের রাতুল ও বৃদ্ধা শাহানুরের পাশে প্রধানমন্ত্রী
‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল রাতুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা দেয়। ছবি: সংগৃহীত

সম্প্রতি গণমাধ্যমে ৫ বছরের শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা—এমন একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী নির্দেশে আজ বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ের শান্তিপুর এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল রাতুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। সংগঠনটির সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি শিশুটির অসুস্থ বাবা মো. রাব্বির কাছে সহমর্মিতার বার্তা পৌঁছে দেয় এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করে। একই সঙ্গে রাতুলের শিক্ষার পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমকে আর্থিক সহায়তা দেয় ‘আমরা বিএনপি পরিবার’। ছবি: সংগৃহীত
আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমকে আর্থিক সহায়তা দেয় ‘আমরা বিএনপি পরিবার’। ছবি: সংগৃহীত

একই দিনে প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা বৃদ্ধা শাহানুর বেগমের সঙ্গেও সাক্ষাৎ করে এবং তাঁকে আর্থিক সহায়তা দেয়।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সায়হাম সিকান্দার পাপ্পু, ইঞ্জিনিয়ার আবু হানিফ, মো. মেসবাউল আলম, মশিউর রহমান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামুকা সংশোধনে বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন

নীরবতার চরম মূল্য: ভারতের উচ্চাকাঙ্ক্ষা যেভাবে হারিয়ে গেল উপসাগরীয় অঞ্চলে

কর্মস্থল খাগড়াছড়ির পানছড়ি, চিকিৎসাসেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে

‘বিসিবিতে স্ত্রী কোটায় রাখা হয়েছে রাশনা ইমামকে’

নতুনদের জন্য সুখবর, অভিজ্ঞতা ছাড়াই ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত